হত্যা নাকি আত্মহত্যা–নমিতা চৌধুরীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা


১১ জুলাই, ২০২২ ২:২৪ : অপরাহ্ণ

চট্টগ্রামে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে নমিতা চৌধুরী (৭১) নামের এক মা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টায় নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা সিরাজউদ্দৌলা রোডের সিপিডিএল আইরিস বহুতল ভবনে এ ঘটনা ঘটে। নিহত নমিতা চৌধুরী ওই এলাকার প্রবীর চৌধুরীর স্ত্রী।

এ বিষয়ে বৃদ্ধার ছেলে অনিকেত চৌধুরী জানান, মা অনেকদিন ধরে ভারসাম্যহীন। সকালে নাস্তা করে বিল্ডিংয়ের ছাদে যায়। এর কিছুক্ষণ পর বিল্ডিং থেকে মা নিচে পড়ে যায়। তবে–নমিতা চৌধুরী যখন ছাদে যান তখন অনিকেত চৌধুরীর নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে! তার মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটছে না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগের থেকে জানানো হয়, আজ সকালে সিরাজউদ্দৌলা রোডের নিজ বাসার ১০তলা ভবনের ছাদে থেকে নমিতা চৌধুরী নামের এক বৃদ্ধা লাফ দেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, সকাল ৯টার দিকে সিরাউদ্দৌলা রোডের বিল্ডিংয়ের ১০তলার ছাদ থেকে লাফ দেন বৃদ্ধা নমিতা চৌধুরী। থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ভিকটিমকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিই। সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস

0Shares

আরো সংবাদ