শিকলবাহায় ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২


৪ ফেব্রুয়ারি, ২০২০ ৩:০৯ : পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল দুই যুবক। কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেফতার হন তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার পিস ইয়াবা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার হয় বলে সকালের-সময়কে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।গ্রেফতার দুইজন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেথুয়া এলাকার আবু মুছার ছেলে মো. রমিন (২৩) ও একই এলাকার মীর আহমদের ছেলে খোরশেদ আলম (১৯)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ সকালের-সময়কে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে ঢুকছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের পেছনে বক্সে ভরে এসব ইয়াবা নিয়ে আসছিল তারা।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ