রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হাতে আহত ১


২ অক্টোবর, ২০১৯ ৯:০৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া পৌরসভার ছৈয়দ বাড়ীতে প্রতিপক্ষের হামলায় জাফর সালেহ সিকদার (৫০) নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদারের বড় ভাই বলে জানা যায়।

আজ ভোর ৫টার দিকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র ও দা কিরিজ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা তার নিজ বাড়ী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে জাফর সিকদার গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাথে যোগাযোগ করা হলে তিনি সকালের সময়কে বলেন, পুর্বপরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসী শাহজাহানের নেতৃত্বে পিনু সিকদার, সম্রাট সিকদার, ও পতুল সিকদারের দারালো অস্ত্রের আঘাতে জাফর সিকদার গুরুতর আহত হন।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

0Shares

আরো সংবাদ