বন্দর থানা পুলিশের অভিযানে ধরা পড়ল ৯ জুয়াড়ি


২১ জানুয়ারি, ২০২২ ৮:০৫ : অপরাহ্ণ
বন্দরে-জুয়ার আসরে-জুয়াড়ি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ৫ প্যাকেট তাসসহ ৯ জুয়াড়িক আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত পৌণে ১২টার সময় বন্দরের পুরাতন ডাকঘর এলাকার লিলি কমিউনিটি সেন্টার সংলগ্ন দুদু মিয়া কন্ট্রাক্টর বাড়ীর একটি ভাড়াঘর থেকে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আনোয়ারুল ইসলাম (৪০), মো. বোগদাদ (৩৬), মো. এরশাদ (৩২), মো. জুয়েল (৩০) মো. সিরাজুল ইসলাম (২৯), মো. রাসেল (২৮), মো. ইমরুল হোসেন সুজন (২৮), ইয়াছিন আরাফাত (২৭) ও মো. আমান (২৬)।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি বলেন, গোপন সোর্সের খবরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫ প্যাকেট তাস ও নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ওসি।

এস এস/

0Shares

আরো সংবাদ