চাক্তাই র‍্যাবের অভিযান, ৩ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা, ৩ প্রতিষ্ঠান সীলগালা


১০ মে, ২০১৯ ২:৫৯ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় করার দায়ে
চট্টগ্রাম মহানগরীর চাক্তাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-৭। ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪১, ৪৩, ৪৪, ৫৩ ধারা মোতাবেক মোল্লা এন্ড কোং এর মালিক আবুল বশর মোল্লাকে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে চুটকি সেমাই উৎপাদন করার অপরাধে ০১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা..

হোসেন ফুড এর মালিক ফয়েজ উল্যাহকে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই, চুটকি সেমাই ও এগ নুডলস্ উৎপাদন করার অপরাধে ০২ লক্ষ টাকা জরিমানা এবং এসডি প্রোডাক্টস এর কর্মচারী কিশোর কুমার বৈদ্য ও মোঃ সাদ্দাম হোসেনকে বিভিন্ন ধরনের নকল কেমিক্যাল তৈরিতে সহায়তা করার অপরাধে ২ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৩ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা করার পর প্রতিষ্ঠান গুলোকে সীলগালা করা হয়।

এসময় উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে ৩০ টন ভেজাল জিরা, ৬৫ টন চুটকি সেমাই, ১৫ টন লাচ্চা সেমাই, ৫ টন এগ নুডলস্, এবং সাতশত লিটার নকল কেমিক্যালসহ এগুলো তৈরির মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।

0Shares

আরো সংবাদ