চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হার ৩৮.৬৪ শতাংশ


২৩ জানুয়ারি, ২০২২ ১১:২৬ : পূর্বাহ্ণ
করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ হার ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে এক হাজার ২৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ১০২৬ জনের মধ্যে ৮২২ জন নগরীর এবং ২০৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আগের দিন জেলায় ৭০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ১১ হাজার ১শ ২৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৮১ হাজার ১শ ৮৪ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৯ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগর ও উপজেলার কোথাও কেউ মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৪৩ জন। এর মধ্যে ৭শ ২৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১৫ জন।

রবিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ৬শ ৫৫ জনের নমুনা পরীক্ষায় ১০২৬ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ৩৮ দশমিক ৬৪ শতাংশে দাঁড়াল। আগের দিন ছিল ২৯ দশমিক ০৫ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ