নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় বিগত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত আরো বেড়েছে। সামান্য কমেছে সংক্রমণ হার। আগের দিন সংক্রমণের হার ৫ দশমিক ৮৯ শতাংশ হলেও গত ২৪ ঘন্টায় তা কমে ৫ দশমিক ৮৫ শতাংশে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১৯ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। আগের দিন এ সংখ্যা ছিল ১০৪ জন। নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা।
নতুন শনাক্ত ১১৯ জনের মধ্যে ১০১ জন নগরীর এবং ১৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ৭ টি উপজেলা ছিল রোগী শূণ্য।
বাকি সাত উপজেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় ২ জন, হাটহাজারী উপজেলায় ৪ জন, আনোয়ারায় ৩ জন, পটিয়া চারজন, সাতকানিয়ায় একজন, রাঙ্গুনিয়া ২ জন ও বোয়ালখালী উপজেলার দুজন বাসিন্দার শরীরে ভাইরাসটি বিষ পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ তিন হাজার ২শ ০৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৭শ ৬৪ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৪শ ৩৯ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৪ জন। এর মধ্যে ৭শ ২৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।
সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২ টি ল্যাবে দুই হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
এস এস/