চট্টগ্রামে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন চার পুলিশ সদস্য সহ আরও ৬ জন। মঙ্গলবার (৪ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে রোগীরা ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরপর দুইবার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া গেলে তাদের সুস্থ হিসেবে ঘোষণা দেয় স্বাস্থ্য প্রশাসন। একজন রোগীরও পরপর দুইবার নমুনা পরীক্ষায় ফল করোনা নেগেটিভ আসে। যার কারণে আইসোলেশন থেকে তাকেও ছেড়ে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা সকালের-সময়কে জানান, হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার পুলিশ সদস্যসহ ৬ জন করোনা আক্রান্ত রোগী।
চিকিৎসাধীন অবস্থায় দুই দফা পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ ফলাফল আসে। আজ মঙ্গলবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। আগামী ১৪ দিন তাকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।