সকাল হলেই চট্টগ্রাম-৮ বোয়ালখালি-চান্দগাঁও আসনের ভোট


১২ জানুয়ারি, ২০২০ ৯:১২ : অপরাহ্ণ

কাল সোমবার চট্টগ্রাম-৮, বোয়ালখালি-চান্দগাঁও আসনে উপনির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। আসনের সব কেন্দ্রেই ভোট হবে ইভিএম পদ্ধতিতে। সকালে নগরীর জিমনেসিয়াম থেকে বিতরণ করা হয় নির্বাচনি সরঞ্জাম। নির্বাচন কর্মকর্তারা জানান, ভোট সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। চারস্তরে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রামের ৮ এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার। ভোট কেন্দ্র আছে ১৭০ টি। এরমধ্যে বোয়ালখালীতে ৬৯টি কেন্দ্রে ভোটার ১ লাখ ৬৪ হাজার আর চান্দগাঁও-পাঁচলাইশ অংশে ১০১ টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩ লাখ ১১ হাজার। প্রার্থী রয়েছেন ৬ জন। জাসদ নেতা মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

0Shares

আরো সংবাদ