করোনার ছোবলে চট্টগ্রামে আরও এক পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু


২ জুন, ২০২০ ৯:২১ : অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মর্তুজা কাইয়ুম (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জ্বর-সর্দি নিয়ে এএসআই মর্তুজা গত ১৯ মে থেকে বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৭ মে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

0Shares

আরো সংবাদ