করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা রফিকুলের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


২০ মে, ২০২০ ৮:১৯ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম (৬৭) আজ ২০ মে বুধবার কাজীর দেউরীস্থ ২নম্বর গলির বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, গত ১৫ মে শুক্রবার এই বীর মুক্তিযোদ্ধার করোনার নমুনার টেস্ট পজিটিভ হলে ১৭ মে রোববার তাঁকে ফৌজদারহাটস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ মে মঙ্গলবার রাত ২টার দিকে শারীরিক যন্ত্রনায় অস্থিরতা বেড়ে গেললে মুক্তিযোদ্ধা রফিকুল আলম ছটফট করতে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে রাত ৩টায় এম্বুলেন্সেযোগে কাজীর দেউরীস্থ ২নম্বর গলির বাসায় পৌঁছে দেন। আজ ২০ মে বুধবার ভোর ৫ টায় নিজ বাসায় তিনি মৃত্যুর বরণ করেন।

এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ ফিল্ড হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, আমরা এই মমৃত্যু মেনে নিতে পারছি না, দেশের ক্রান্তিলগ্নে করোনা পজিটিভ মুমুর্ষ একজন বীর মুক্তিযোদ্ধাকে অন্য হাসপাতালে ভর্তি না দিয়ে রাতে এম্বুলেন্সযোগে বাসায় পৌঁছে দেয়া অত্যন্ত অমানবিক ও বিরুদ্ধাচারণ।

চিকিৎসা সংশ্লিষ্টদের এমন আচরণ একজন বীর মুক্তিযোদ্ধার জন্য চরম অপমানের সামিল। মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল আলম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোতোয়ালী থানা কমিটির সদস্য সচিব শাহনাজ রীমার পিতা।

আজ ২০ মে বুধবার বেলা ১২টায় কাজীর দেউরীর বাসার সামনে নামাজের জানাযা শেষে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন টিমের সদস্যরা সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেন। দাফনের পূর্বে মরহুমের প্রতি জেলা প্রশাসকের পক্ষে একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল আলমকে গার্ড অব অনার প্রদান করেন।

একই সাথে পুলিশ কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসক ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

উল্লেখ্য, মরহুম এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অদম্য সাহস নিয়ে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন।

শোক প্রকাশ…

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ…

ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের অধীন বভিন্ন থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ