আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বছরের শিশু


৩০ ডিসেম্বর, ২০২১ ৮:৫৩ : অপরাহ্ণ
সীতাকুণ্ডে, ভোট দিয়ে,

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারাতে নসিমন গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম আয়াত হোসেন সাব্বির। সে ওই ইউনিয়নের পীরখাইন গ্রামের মধ্যম পাড়ার জানে আলমের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথেই খেলছিলেন আয়াত। দুপুর ২টার দিকে সড়কে নির্বাচনী প্রচারণার গাড়ি দেখে পিছন পিছন ছুটতে থাকে।

এসময় বিপরীত দিক থেকে আসা ধানবাহী একটি নসিমন গাড়ি শিশুটিকে চাপা দেন। চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয় দুপুর আড়াইটার সময়।

তবে শিশুটিকে হাসপাতালে আনার আগে পথেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ চিকিৎসক।

এস এস/

0Shares

আরো সংবাদ