আফ্রিদি করোনায় আক্রান্ত


২৮ জানুয়ারি, ২০২২ ১১:৫১ : পূর্বাহ্ণ
আফ্রিদি, করোনায়, আক্রান্ত

খেলাধুলা ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও স্পিন অলরাউন্ডার শহীদ আফ্রিদি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন।

বৃহস্পতিবারই তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে কোয়েটা। সাতদিন পর কোভিড নেগেটিভ হলে পুনরায় স্কোয়াডে যোগ দিতে পারবেন আফ্রিদি। কোয়েটার ধারণা পিএসএলের লাহোর পর্বে তাকে পাওয়া যাবে।

দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আফ্রিদি ব্যক্তিগত উদ্যোগে বায়ো বাবলে ছিলেন এবং নিজের ট্রেনিং করছিলেন। সতর্ক থাকার পরও কোভিডে আক্রান্ত হলেন তিনি।

এস এস/

0Shares

আরো সংবাদ