সৌদিআরবে বাসে আগুন লেগে ৩৫ ওমরাহযাত্রী নিহত


১৭ অক্টোবর, ২০১৯ ১২:৫৫ : অপরাহ্ণ

সৌদি আরবে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে একটি গাড়ির সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী একটি বাসের ধাক্কা লাগলে বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই বিদেশি হলেও কোনো বাংলাদেশি আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব নিউজ। পুলিশের বরাতে খবরে বলা হয়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা খায়।

এতে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ৩৫ জন নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।

0Shares

আরো সংবাদ