একযোগে ইসরাইলের ৫ শহরে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা—নিহত দুই শতাধিক


২২ মার্চ, ২০২৬ ৮:০৩ : অপরাহ্ণ

ইসরাইলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে আল-জাজিরা। এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেড় শতাধিক হতাহতের কথা বলছে।

এছড়া কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। এই হামলার পর প্রথমবারের মতো ইরানের হামলার ভয়াবহতা স্বীকার করেছেন খোদ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই হামলার তীব্রতা বোঝাতে ‘ভয়াবহ সন্ধ্যা’ শব্দ ব্যবহার করেছেন।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ