বিষয় :

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


২৯ জানুয়ারি, ২০২৪ ১২:৩১ : অপরাহ্ণ

চট্টগ্রাম, ২৯ জানুয়ারি ২০২৪
২৯ জানুয়ারি ২০২৪, সোমবার ২৯ জানুয়ারি, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ। এইদিন সকালে কলেজের বিএনসিসি ক্যাডেট, স্কাউট, গার্ল গাইডস ও রেডক্রিসেন্ট সদস্যদের নিয়ে অধ্যক্ষ শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সবসময় মানবিক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে অনুপ্রেরণামূলক স্বাগত বক্তব্য রাখেন। তারপর তাদের অংশগ্রহণে দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

আরো সংবাদ