বিষয় :

চট্টগ্রামে ৯৩০ জনের করোনা শনাক্ত: মৃত্যু ১


২০ জানুয়ারি, ২০২২ ১১:২২ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে,করোনা

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাগে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৩০ জনের।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ আট হাজার ৩৭৬ জনে এবং মৃত্যু বেড়েছে ১ হাজার ৩৪২ জনে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার প্রতিবেদনে এমন তথ্যে উঠে এসেছে।

তথ্য মতে, এদিন চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ১৩ টি ল্যাবে তিন হাজার ৫৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।

নতুন আক্রান্ত ৯৩০ জনের মধ্যে ৭৫৭ জন মহানগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তথ্য মতে, করোনা পরীক্ষা বৃদ্ধি পেলে সংক্রমণের শঙ্কাও বাড়ছে। এক্ষেত্রে নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এস এস/

0Shares

আরো সংবাদ