খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতকানিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত


২৬ অক্টোবর, ২০১৯ ১১:৪০ : পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভা বি এন পির সাবেক আহবায়ক জনাব নুরুল কবির (প্রকাশ নুরু) মেম্বারের সভাপতিত্বে কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সুগন্ধা কমিউনিটি সেন্টারে উপজেলা বি এন পির উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের একটাই দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও আলোচনা সভা অব্যাহত থাকবে। যে ভাবে হোক আমাদের নেত্রীকে মুক্ত করব। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য চতুরদিকে প্রয়োজনে ছড়িয়ে পড়ব।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বি এন পির সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বি এন পির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ জামাল উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি মোস্তাক আহমদ, পৌরসভা ১নং ওয়ার্ড এর সদস্য মুহাম্মদ রফিক, পৌরসভা ২নং ওয়ার্ডএর সাবেক কমিশনার মুহাম্মদ জিয়াউর রহমান, ২নং ওয়ার্ড এর বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুহাম্মদ হোসাইন। ২নং ওয়ার্ড পৌরসভা বি এন পির সদস্য মুহাম্মদ সেলিম উদ্দীন, ২নং ওয়ার্ড বি এন পির সাবেক সভাপতি জনাব মুহাম্মদ হোসাইন, সাতকানিয়া পৌর বি এন পির সিনিয়র সদস্য জনাব মুহাম্মদ নুরুল আমিন। পৌরসভা ২নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ শাহাজাহান।

উক্ত আলোচনা সভায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বি এন পির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

0Shares

আরো সংবাদ