বিষয় :

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক!


১৪ আগস্ট, ২০১৯ ৯:২৩ : অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মওলানা নূরুল আফসার চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম.পি।

গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফসার চৌধুরী ইন্তেকাল করেন। মাত্র ৫৫ বছর বয়সী এই প্রয়াত নেতা স্ত্রী, পাঁচ সন্তান ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম ৭ আসনের সাংসদ সদস্য ড. হাছান মাহমুদ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

0Shares

আরো সংবাদ