সকালেরসময় ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছায়।
পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে।
মামলা দুটির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিতে খালেদার আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য ও অপর আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।
গত ৫ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দেওয়া বক্তব্য শেষ হয়।