টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক শহীদুল


১৯ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের অধীনস্থ দেশের একমাত্র টিএসপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসপি কমপ্লেক্স লিঃ,পতেঙ্গা, চট্টগ্রাম এর টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন,রেজিঃ নং বি-১৪১৭ এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮ এর গঠিত নির্বাচন উপ-কমিটির তফসিল মোতাবেক গত ১৭/১২/২০১৮ ইং তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হোসেন-বেলাল পরিষদ জয় লাভ করেন।

এতে সভাপতি পদে জনাব মোহাম্মদ হোসেন, কার্যকরি সভাপতি পদে জনাব মোঃ আবু তৌহিদ খান, সহঃসভাপতি পদে জনাব মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে জনাব মোঃ আমজাদ হোসেন, সহঃ সম্পাদক পদে জনাব আবুল বাসার খান, সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ সাইফুদ্দীন সুমন, অর্থ সম্পাদক পদে জনাব মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে জনাব মোঃনাজিউল হক নির্বাচিত হয়েছেন।

0Shares

আরো সংবাদ