তিন মেয়েকে জবাই করে মারার পর গায়ে আগুন দিল মা


২ জানুয়ারি, ২০২২ ৩:০৩ : অপরাহ্ণ
তিন মেয়ে, জবাই করে,গায়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : নিজের তিন মেয়েকে জবাই করে হত্যার পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন মেয়ের মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশস্থ জেলুম জেলায়। জেলার পিন্দ দাদান খান এলাকার হারানপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জয়া (৫), ফাইজা (৪) ও জান্নাত (৩)।

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা মায়ের নাম মোছাম্মৎ ইয়াসমিন। তার দেহ পুড়েছে ভয়াবহভাবে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে সন্তানদের হত্যা করেছেন ওই নারী। তার স্বামী ফয়েজ আহমদ পেশায় রিকশাচালক। ঘটনাটি তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এস এস/

0Shares

আরো সংবাদ