চট্টগ্রাম নগরে ২৪ ঘন্টায় ১২ জনের করোনা শনাক্ত


৬ ডিসেম্বর, ২০২১ ১:৩৮ : অপরাহ্ণ
করোনা,মৃত্যু,শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় ৬ গুন বেড়েছে। নতুন করে ১২ জনের শরীরে করোনা পাওয়া গেছে। আক্রান্ত শনাক্ত সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এসময়ের মধ্যে উপজেলা পর্যায়ে কোন রোগী শনাক্ত হয়নি।

আগের দিন চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত কোন রোগীর সংখ্যা ছিল ২জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১২ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৪শ ২৯ জন।

মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার একশ ১৩ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ১৬ জনের করোনা শনাক্ত হয়। এদিন জেলার ১৪টি উপজেলা ছিল রোগীশূন্য।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩১ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ আটজন।

সোমবার (০৬ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে মোট এক হাজার ৪শ ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৯০০ জনের।

গত ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার শূন্য দশমিক ৮১ শতাংশ। এদিন ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬ জন, এন্টিজেন টেস্টে ৩ জন, শেভরণ ল্যাবে একজন এবং আর টি আর এল ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়।

এস এস/

0Shares

আরো সংবাদ