ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা : ৪২ যাত্রী নিয়ে রানওয়েতে জরুরি অবতরণ


২ ডিসেম্বর, ২০২১ ১২:০৩ : পূর্বাহ্ণ
ল্যান্ডিং গিয়ারে,রানওয়েতে, জরুরি অবতরণ

নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে ৪২ যাত্রী নিয়ে প্রায় এক ঘন্টা আকাশে উড়েছে।

সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অবশেষে রাত ৯টা ৪০ মিনিটে বিমানের বিজি৬১৭ ফ্লাইটের ক্যাপ্টেন রুবাইয়েতের দক্ষতা ও বুদ্ধিমর্তায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক। তিনি বলেন, ঢাকা থেকে আসা শেষ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে ফ্লাইটটি অবতরণে সমস্যা দেখা দেয়।

বিমানের ফ্লাইটটি এক এক করে তিনবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে পাইলটের দক্ষতা ও বুদ্ধিমর্তায় ৪২ যাত্রী নিয়ে বিমানটি
সর্বশেষ রাত ৯টা ৪০ মিনিটে রানওয়েতে অবতরণ করে।

এস এস/

0Shares

আরো সংবাদ