চকরিয়ার বদরখালী ইউনিয়নে বিজয়ী প্রাথীর মিছিলে হামলা : নিহত ১


২৯ নভেম্বর, ২০২১ ১২:৪৫ : অপরাহ্ণ
চকরিয়া, বদরখালী, ইউনিয়ন, বিজয়ী প্রাথী, মিছিলে হামলা

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিজয় মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিন মিন্টু (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি নৌকা প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গিয়াস ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর নতুনঘোনা পাড়ার মৃত আবু মুসার ছেলে ও নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী নুরে হোছাইন আরিফের সমর্থক।

জানা যায়, বদরখালী ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী নুরে হোছাইন আরিফ বিজয়ী হওয়ার খবর পেলে তার সমর্থকরা একটি বিজয় মিছিল বের করে।

এসময় পরাজয়ী প্রার্থীরা লোকজন ওই মিছিলে হামলা চালায়। এতে নুরে হোছাইনের সমর্থক গিয়াস উদ্দিন মিন্টু গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনি মারা যান।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি বলেন, নিহত গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নির্বাচনী সহিংসতা নাকি পূর্ব শত্রুতার জের তদন্ত করে দেখা হচ্ছে।

এস এস/

0Shares

আরো সংবাদ