ডি‌বি পুলিশ পরিচয়ে পথচারীর স্বর্ণ ও নগদ টাকা লুটে নিল ছিনতাইকারী


২০ নভেম্বর, ২০২১ ১০:০০ : অপরাহ্ণ
ডি‌বি পুলিশ, স্বর্ণ,ছিনতাইকারী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতে অপরাধীরা এবার ডি‌বি পু‌লিশ প‌রিচ‌য়ে প্রতারনা শুরু করেছে।

প্রতারকচক্র বেগম পারুল আক্তার নামে এক পথচারী থেকে স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে। শনিবার (২০ নভেম্বর) মিরসরাই পৌরসদরের ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পারুল আক্তার মিরসরাই থানয় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বেগম পারুল আক্তার জানান, শনিবার সকালে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য পৌরসদরের ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার পার হ‌চ্ছি‌লেন।

কয়েক সিঁড়ি উঠার পর ৩ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সাথে জেরা শুরু করে। এক পর্যায়ে তারা তাকে ব্রিজ থেকে নামিয়ে বাজারের দক্ষিণ দিকে নিয়ে যায় এবং তার পরণে থাকা হাতে, গলায় ও কানের স্বর্ণালংকার গুলো অবৈধ দাবি করে সব গুলো খুলে নেয়।

এসময় তার সাথে থাকা ১০ হাজার নগদ টাকাও তার নিয়ে নেয়। অতপর তাকে থানায় যোগাযোগ করতে বলে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে গিয়ে একটি গাড়িতে করে প্রতারকচক্র দ্রুত চলে যায়।

প্রতারকচক্রের মধ্যে একজন মহিলাও ছিল। বিষয়টি তিনি লিখিত ভাবে মিরসরাই থানাকে জানিয়েছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, প্রতারণার শিকার ওই মহিলা থানায় এসে ঘটনা জানিয়েছে। তবে থানায় এসে সে একটি অভিযোগ দিলেও পরে তা নিয়ে গেছেন। এরপরও বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

উ‌ল্লেখ্য গত বেশ কিছু দিন যাবত মিরসরাই থানা এলাকায় মারাত্মক হা‌রে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে চু‌রি, ছিনতাইসহ ভি‌বিন্ন অপরাধ কর্মকান্ড। এ‌তে থানা জু‌ড়ে জনম‌নে আতঙ্ক বিরাজ কর‌ছে। প্র‌তি রা‌তে মোটরসাই‌কেল চু‌রি রু‌টিন কার্যক্রম হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে।

পু‌লিশ প‌রিচ‌য়ে ছিনতাইকা‌লে প্রতারকচক্রের হাতে এক এইসএস‌সি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার কাছ থেকে মা‌নিব্যাগ নি‌য়ে‌ গে‌ছে ছিনতাইকারীরা। একই দিন চরাকুল এলাকায় ৩‌টি দোকান চু‌রি হয়।

প্র‌তি‌নিয়ত শত শত মোটরসাই‌কেল চুরি হ‌লেও রহস্যজনক কার‌নে পু‌লি‌শের ধরা‌চোয়ার বাই‌রে থে‌কে যা‌চ্ছে চোর চক্র।

সাম্প্র‌তিক উপ‌জেলার ঠাকুর দি‌ঘি এলাকা থে‌কে ছিনতাইকা‌লে এক ছিনতাইরাীকে হা‌তে না‌তে আটক ক‌রে জোরারগঞ্জ হাইও‌য়ে পুলিশ। এসময় পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয় এ চক্রের অন্য দুই সদস্য।

এস এস/

0Shares

আরো সংবাদ