বিষয় :

২১ ফেব্রুয়ারি নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


২০ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০১ : অপরাহ্ণ

২১ ফেব্রুয়ারিতে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‌২১ ফেব্রুয়ারি ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। এ বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় আজ শনিবার সকালে জুম বাংলাদেশ স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জুম বাংলাদেশের সভাপতি রুহুল আমিন সেলিম। স্বাগত বক্তব্য দেন জুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রকৌশলী খালেদ হুসাইন, প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান, সহসভাপতি জেরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান। পরে বিভিন্ন শাখার শিশু ও সমন্বয়কদের হাতে শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।

এসএস

0Shares

আরো সংবাদ