কদম মোবারকের মোগল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা!


৮ নভেম্বর, ২০২০ ১০:৩৩ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মোমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের ২য় তলায় মোগল বিরিয়ানি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া গেছে বাসি ভাত, ডাল ও মাংস এবং মেয়াদহীন বোরহানি। আজ রবিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এসব পাওয়া যায়।

এ সময় রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা ও সতর্ক করা হয়। এ ছাড়া শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে রেস্টুরেন্টে আসা গ্রাহক ও কর্মচারীদের সচেতন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনা অনুযায়ী নগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

এসএস

0Shares

আরো সংবাদ