বান্ধবীর বাসায় তরুণীকে ধর্ষণ ঘটনায় ধর্ষক চান্দু মিয়া গ্রেফতার


২৯ সেপ্টেম্বর, ২০২০ ৬:১৮ : অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে এক তরুণী ধর্ষণের ঘটনায় ধর্ষক চান্দু মিয়া নামক এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

তিনি বলেন, ঘটনায় করা মামলায় অভিযান চালিয়ে পতেঙ্গা থেকে ধর্ষক চান্দু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, ২৭ সেপ্টেম্বর রাতে ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক কিশোরী। তখন পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের শিকার তরুণীর বান্ধবী নুরীসহ তিনজনকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে ফেনী থেকে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন ওই কিশোরী। সেখান থেকে রোববার নুরী আক্তারের বাসায় যান। একপর্যায়ে নুরীর সহযোগিতায় বাড়ির মালিক চান্দু মিয়া ওই তরুণীকে ধর্ষণ করেন।

এসএস

0Shares

আরো সংবাদ