করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক


২৭ মে, ২০২০ ১:৩৯ : পূর্বাহ্ণ

মরণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশন আছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর। তার মধ্যে জ্বর ও কাশির মতো উপসর্গ থাকায় তিনি করোনার পরীক্ষাও করিয়েছেন। তবে রিপোর্ট এখনও আসেনি। এ অবস্থায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর বলেন, ঈদের একদিন আগে থেকে আইসোলেশনে আছি। জ্বর, কাশি থাকায় করোনা টেস্ট করিয়েছি। তবে রেজাল্ট এখনও আসেনি। অসুস্থতার বিষয়টি গতকাল মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। আজকে আদেশ এসেছে। তবে করোনা নিয়ে তেমন ভাবার কিছু নেই। করোনায় জয় হবো ইনশাআল্লাহ।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ