ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রলীগ নেতার, মাছ টমেটো মরিচ দিয়ে ত্রাণ বিতরণ


১৩ এপ্রিল, ২০২০ ১২:০০ : অপরাহ্ণ

চট্টগ্রাম বাস্তহারা রিকশাচালক ও খেটে খাওয়া প্রায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দীনসহ অন্যান্যরা এ ত্রাণ বিতরণ করেন।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা মো: সালাউদ্দীন বলেন, ছাত্রলীগ ১৯৪৭ এর পর থেকে সকল দুঃসময়ে অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা ত্রাণ বিতরণে কিছু ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছি সেটা হলো মাছ টমেটো কাঁচা মরিচ এলাকার প্রিয় ভাইদের দিয়ে বিতরণ করেছি। এই ভিন্নমাত্রায় মাছ টমেটো কাঁচামরিচ দেওয়ায় গরিব মানুষ অনেক খুশি হয়েছেন সবাই চাল-ডাল দেন আমারা এটা দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের ত্রাণ বিতরণের কর্মসূচি অব্যাহতভাবে চলবে। আমাদের সাথে কেউ অংশীদার হতে চাইলে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো। এবং বড় পরিসরে সবাইকে ত্রাণ দিতে পারব। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ