শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হবে খালেদার: অ্যাটর্নি জেনারেল


২৫ মার্চ, ২০২০ ৬:৩১ : অপরাহ্ণ

সরকারের দেয়া শর্ত মেনে চলার অঙ্গীকারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন দেয়া হচ্ছে। শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, সরকার চাইলে খালেদা জিয়ার সাজা স্থগিত করতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে খালেদাকে ‍মুক্তির সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেছেন, দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে। সেগুলো হলো, এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

দণ্ড স্থগিতের প্রস্তাব গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আদেশে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলে তা কারাগারে পাঠানো হবে। তারপরই বেগম জিয়া মুক্তি পাবেন।

0Shares

আরো সংবাদ