বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটায় র্যাব-৮-এর সঙ্গে জলদস্যুদের গোলাগুলিতে তিন জলদস্যু নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮।
আজ বুধবার সকালে বলেশ্বর নদ-সংলগ্ন পাথরঘাটার মাঝের চরে এই সংঘর্ষ হয়।
র্যাব-৮ এর কর্মকর্তা বলেন, মাঝের চরে জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। এতে মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছে। তিনজনের লাশ পাথরঘাটায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
পাথরঘাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘সকাল কয়টা থেকে গোলাগুলি শুরু হয়েছে তা নিশ্চিত নই। তবে এখন গোলাগুলি শেষ হয়েছে।’