আন্দরকিল্লায় “Bake n Fast” কে ২০ হাজার টাকা জরিমানা


২৭ নভেম্বর, ২০১৯ ৩:০৫ : অপরাহ্ণ

মিষ্টি বিক্রয়ের লাইসেন্স নিয়ে ফাস্টফুড ব্যবসা, চকলেট, বাটার, বেকারি আইটেমসহ পঁচা পেঁপে এবং পঁচা পেঁপের জুস বিক্রয় করায় বেক এন ফাস্ট ‌‘Bake n Fast’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নগরীর আন্দরকিল্লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারের নেতৃত্বে ভ্রামমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, মিষ্টি বিক্রয়ের লাইসেন্সে দিয়ে ফাস্টফুড ব্যবসা করছিল Bake n Fast নামক রেস্টুরেন্টটি। লাইসেন্সে ব্যবসার ধরনে লিখা আছে মিষ্টি বিক্রেতা। কিন্তু দোকানটি সব আইটেম বিক্রিসহ রেস্টুরেন্ট ব্যবসা করছিল। এছাড়া ফ্রিজে পঁচা পেঁপে এবং পঁচা পেঁপের জুসও আমরা জব্দ করেছি।

তিনি আরো বলেন, এই অবৈধ ব্যবসার তথ্যের ভিত্তিতে ভ্রামমাণ আদালত অভিযান পরিচালনা করে সত্যতা পায় এবং দোকানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, লাইসেন্স লাকী স্টোর নামে নিবন্ধন থাকলেও Bake n Fast নামের সাইনবোর্ডে ব্যবসা করছিল রেস্টুরেন্টটি।

0Shares

আরো সংবাদ