২৪ ঘন্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৪


২২ নভেম্বর, ২০২১ ৬:০৪ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৫ জনে। মারা যাওয়া দু’জনই নারী এবং তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৬৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনার। আর এই পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ এবং সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

সকালের-সময়

0Shares

আরো সংবাদ