সাত মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন ১২ জনের মৃত্যু


৭ অক্টোবর, ২০২১ ৫:২৮ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ১৭ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসএস

0Shares

আরো সংবাদ