দেশে ১ দিনে আরও ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬২


১৩ মে, ২০২০ ৩:২১ : অপরাহ্ণ

মরণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৬২ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে।

আজ বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

0Shares

আরো সংবাদ