দেশে লকডাউন করার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী


২৩ ডিসেম্বর, ২০২০ ৩:৩৩ : অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে লকডাউন করার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। করোনা এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশকোনা হজ ক্যাম্পে এ তথ্য জানান তিনি। দেশে অক্সিজেনের কোন ঘাটতি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, করোনার নতুন রূপে সবাই চিন্তিত। তবে নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি আছে। সেই সক্ষমতাও বাংলাদেশের আছে। বয়স্কদের সতর্ক থাকতে হবে, পরতে হবে মাস্ক। ফ্লাইট বন্ধের বিষয়েও আলোচনা চলছে। খুব শিগগিরই তা জানিয়ে দেয়া হবে। যুক্তরাজ্য থেকে কেউ আসলে তাকে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন হবে। আর অন্য দেশ থেকে এলে কোয়ারেন্টাইন হবে তিন দিনের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

এসএস

0Shares

আরো সংবাদ