দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও মারা গেছেন ১১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। এদিন সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১০৩৪ জন।
সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। এছাড়া এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫২ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।