সকালেরসময় ডেস্ক:: চট্টগ্রাম নগরীর দামপাড়া থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. সোহেল (২৬) নামে এনা পরিবহনের একটি বাস চালকের সহকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বাসটিও জব্দ করেছে র্যাব। রোববার (১১ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয় বলে সকালেরসময়কে জানান র্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহন চট্টমেট্টো-ব ১৫-৩২১৩ একটি বাসে তল্লাশী চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ বাস চালকের সহকারী মো. সোহেলকে আটক করা হয়েছে। এনা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানান মো. মাশকুর রহমান।