লোহাগাড়ায় নিখোঁজ হওয়া জাতীয় পার্টি নেতার ‘গলিত মরদেহ’ উদ্ধার


৩০ জানুয়ারি, ২০২১ ৯:৪৮ : পূর্বাহ্ণ

এক মাস আগে নিখোঁজ হওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশে ‘গলিত মরদেহ’ পাওয়া যায়।

আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকার আহমদ হোসেনের ছেলে। গত ২৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশে নিখোঁজ আনোয়ার হোসেনের গলিত মরদেহ পাওয়া গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার কাজ চালাচ্ছে। নিখোঁজের পর ৩১ ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। ২ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে বলে পুলিশকে জানায় তার পরিবার।

এসএস

0Shares

আরো সংবাদ