লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ভৈরব থেকে ৪ মানবপাচারকারী আটক


৩ জুন, ২০২০ ৪:০৭ : অপরাহ্ণ

লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে থেকে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (৩ জুন) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি জানান। এর আগে, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শম্ভুপুর এলাকার মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে হেলাল মিয়া ওরফে হেলু (৪৫), তাতারকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে খবির উদ্দিন (৪২), লক্ষীপুর এলাকার মৃত সুরুজ মিয়া সরকারের ছেলে শহিদ মিয়া (৬১) ও শম্ভুপুর এলাকার জাফরের স্ত্রী মুন্নি আক্তার রুপসী (২৫)।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লিবিয়ায় ভৈরবের বাসিন্দা হত্যার ঘটনা ও মানবপাচার সংশ্লিষ্ট থাকায় তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে র‌্যাব মাঠে কাজ করছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

0Shares

আরো সংবাদ