রাজধানীর গুলিস্তানে বাস চাপায় দুই পথচারীর মৃত্যু


৮ জানুয়ারি, ২০২২ ১১:০১ : পূর্বাহ্ণ
রাজধানীর, গুলিস্তানে, বাস চাপায়,পথচারীর মৃত্যু

সারাদেশ ডেস্ক : রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের যাত্রীবাহি একটি বাসের চাপায় মারা গেছেন দুই পথচারী। একই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইলিয়াস, আলামিন ও ওমর শরীফ নামে আহত তিনজনের নাম জানা গেলেও নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, মেঘনা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের স্বজনদের জানানো চেষ্টা চলছে।

এস এস/

0Shares

আরো সংবাদ