বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত


৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩২ : পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার আমতলী রেজু সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জোবায়ের এবং দিন মোহাম্মদ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

এসএস

0Shares

আরো সংবাদ