বঙ্গোপসাগর থেকে ৭ জেলে উদ্ধার


২৮ ডিসেম্বর, ২০২১ ৭:০২ : অপরাহ্ণ
বঙ্গোপসাগর,জেলে উদ্ধার

সারাদেশ ডেস্ক : মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে সাগরে ভাসতে থাকে একটি ফিশিং বোট। সাথে ৭ জেলে।

কোন মোবাইল অপারেটরের নেটওয়ার্কও ছিলো না। প্রায় ২০ ঘন্টা ভাসতে ভাসতে ফিশিং বোটটি নেটওয়ার্কের আওতায় আসলে যোগাযোগ করা হয় কোস্ট গার্ডের সাথে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ইঞ্জিন নষ্ট হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ওই ফিশিং বোট থেকে ৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর এফভি মায়ের দোয়া সালমা নামের একটি ফিশিং বোট কক্সবাজার থেকে ৭ জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়।

২৬ ডিসেম্বর রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন নষ্ট হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

২৭ ডিসেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে ভাসমান বোটটি নেটওয়ার্কের মধ্যে আসলে বোটের মাঝিরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সাহায্য চান।

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ফিশিং বোটসহ ৭ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তাস্তর করা হয়।

এস এস/

0Shares

আরো সংবাদ