পেকুয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৭


১২ ডিসেম্বর, ২০২১ ১:১৪ : অপরাহ্ণ
পেকুয়ায়,ইয়াবাসহ আটক

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ৭ জন ইয়াবা কারবারিকে আটক করা হয়।

আজ রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৭ টায় পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের উপরে এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাকেল জব্দ করে পেকুয়া থানা পুলিশ।

আটক ইয়াবা কারবারিরা হলেন, লোহাগাড়া আমিরাবাদ সুখছড়ি গ্রামের সুন্নিয়া পাড়ার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে ওমর ফারুক (২৯), একই এলাকার মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমেদের ছেলে জয়নাল আবেদীন(৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আব্দুর ছবুরের ছেলে মো. সজিব, মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী ও আব্দুল সবুরের ছেলে মো. রাজু (২৭)।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ইয়াবাসহ ৭জনকে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়া কোর্ট বাজার থেকে ইয়াবা কিনে চকরিয়া, পেকুয়া হয়ে লোহাগাড়ায় বিক্রির উদ্দেশ্যে সংঘবদ্ধ ইয়াবা কারবারি বড় চালান পরিবহন করছিল।

সোর্সের কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুরো টিম নিয়ে অভিযানে নামে পুলিশ। তথ্যমতে হরিনা ফাঁড়ির নইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের উপরে চক্রটিকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা জানিয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন ওসি।

এস এস/

0Shares

আরো সংবাদ