নৌকা মার্কায় ভোট দিন: পটিয়ায় গণসংযোগকালে বিজিএমইএ নেতা নাছির


২৭ অক্টোবর, ২০১৮ ১০:০৪ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে আবারো নৌকা মার্কায় ভোট দিন
বিজিএমইএ’র সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পটিয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাছির বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ কে দেশ পরিচালনা করার সুযোগ দিন।

নাছির আরো বলেন, পাকিস্তানের ২৩ বছরে আমরা যখন পিছিয়ে যাচ্ছিলাম, সেই ২৩ বছরে আমরা একজন বাঙালিকে প্রধান বিচারপতি করতে পারেনি, তৎকালীন ১৭ জেলার কোথাও একজন ডিসি বা এমপি করতে পারিনি। এখন বাংলাদেশ পাকিস্তানের তুলনায় কোনো সূচকে পিছিয়ে নেই। এ দেশকে পিছিয়ে দেখার কোনো সুযোগ নেই। আমাদের প্রবৃত্তি বেড়েছে। পটিয়াকে নিয়ে আমরা গর্ব করি। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আমাদের এ দেশকে স্ব স্ব অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকের সন্তান আগামীদিনে ধনী দেশের নাগরিক হবে- এ প্রত্যাশা করছি।

মোহাম্মদ নাছির নিজেকে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিলে তিনি পটিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এলাকার দৃশ্যমান উন্নয়নে সর্বক্ষেত্রে কাজ করে যাবে বলে আশ্বাস দেন, এবং কোন ষড়যন্ত্রে কান না দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি সমর্থন অক্ষুন্ন রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। গতকাল পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নোয়াহাট, গাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করতে গিয়ে পথ সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, কাজী আবু তৈয়ব, সেলিম নবী, মোহাম্মদ নাছির, জয়নাল আবেদীন, সবুজ বড়–য়া, মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী, আশীষ তালুকদার, মফিজুল ইসলাম, শাহ আলম, এম সাঈদ, সাইফুল করিম, আবদুল করিম, মহিউদ্দিন মহি, মঈন উদ্দীন মনির, মহিলা নেত্রী সাজেদা বেগম, প্রতিমা চৌধুরী, হাছিনা বেগম, ইউনুছ সওদাগর, দিদারুল হক জসিম, আলী ওসমান, নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, সমশেদ হিরু, গিয়াস উদ্দিন মেম্বার, সাহেদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক অনুজ বড়–য়া, জামাল উদ্দিন, মোহাম্মদ এনাম, মিজানুর রহমান, এরশাদুল আলম, আবুল কালাম, রাশেদ বিন কাদের, রফিক উদ্দিন, এস এম পারভেজ, তড়িৎ চৌধুরী, জালাল উদ্দিন, আনিসুর রহমান, এস এম আনসার উল্লাহ, সাজ্জাদ হোসেন, মোবাশ্বের আলম, ওয়াসিব সাকিব প্রমুখ।

0Shares

আরো সংবাদ