নোয়াখালী : নোয়াখালী জেলা কারাগারে সাগর (২৯) নামে এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সাগর জেলার সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামের শফি উল্যার ছেলে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি ছিলেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পৌনে ৮টার দিকে এ হাজতিকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের তালামুক্ত করে দেওয়ার পর হাজতি সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটছিলেন।
এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং বুক ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষের লোকজন প্রথমে তাকে কারাগার হাসপাতালে চিকিৎসা দেন।
পরে দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও বলেন, ময়নাতদন্ত শেষে সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে। তার মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
এস এস/