সারাদেশ ডেস্ক : ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন ভাই-বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রেললাইনে রোদ পোহানোর সময় প্রাণহানির ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার সংলগ্ন কলেজ রেলওয়ে স্টেশন এলাকায়।
নিহতরা হলেন, সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়ন বউবাজার গ্রামের আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ছোট ছোট ছেলে মমিনুর রহমান (৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
স্থানীয়রা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে খুলনায় যাচ্ছিলো ট্রেনটি। এসময় রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিলো ৩ শিশু। কুয়াশার কারণে ট্রেন দেখতে পায়নি তারা।
এসময় খুলনাগামীটিকে ট্রেন দেখে তাদের বাঁচাতে দৌড়ে যায় আরেকজন। পরে ৪ জনই ট্রেনে কাটা পড়ে মারা যায়। নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
এস এস/