সকালেরসময় ডেস্ক:: বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের অধীনস্থ দেশের একমাত্র টিএসপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসপি কমপেক্স লিঃ,পতেঙ্গা, চট্টগ্রাম এর টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং বি-১৪১৭ এর কার্যকরী কমিটির নির্বাচন-২০১৮অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের গত ৩১/১০/২০১৮ ইং তারিখ বার্ষিক সাধারণ সভায় জনাব মোঃ শওকত আলী, চেয়ারম্যান, বাবু রুপম কান্তি মহাজন, সদস্য সচিব এবং জনাব মফিজুল ইসলাম’কে সদস্য করে ০৩(তিন) সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়। নির্বাচন উপ-কমিটি’র ১৯/১১/২০১৮ ইং তারিখ নির্বাচনীতফসিল’২০১৮ অনুযায়ী ২২/১১/২০১৮ ইং খসড়া ভোটারতালিকা প্রকাশ করা হয়।
২৪/১১/২০১৮ হতে ২৬/১১/২০১৮ ইংপর্যন্ত খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ করাহয়। এতে ০৬ জনের আবেদনের প্রেক্ষিতে আপত্তি শুনানী হয়। ২৭/১১/২০১৮ইং চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ২৮/১১/২০১৮ এবং অদ্য ২৯/১১/২০১৮ ইং তারিখ মনোনয়নপত্র বিক্রি করা হয়। এতে সর্বমোট ০৯ টি পদের বিপরীতে ১৩ টি নিুবর্ণিত পদ সমূহে মনোনয়নপত্র বিক্রিহয়।
সভাপতি পদে জনাব মোহাম্মদ হোসেন, কার্যকরিসভাপতি পদে জনাব মোঃ আবু তৌহিদ খান, সহঃসভাপতি পদে জনাব মোঃ মোক্তার হোসেন, সাধারণসম্পাদক পদে জনাব মোঃ শহীদুল ইসলাম এবং জনাব মোঃ আবুল খায়ের, যুগ্ন সম্পাদক পদে জনাব মোঃ আমজাদ হোসেন এবং জনাব মোঃ শাকিলুর রহমান, সহঃ সম্পাদকপদে জনাব মোঃ নাজিউল হক এবং জনাব আবুল বাসারখান, সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ সাইফুদ্দীন সুমন, অর্থ সম্পাদক পদে জনাব মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে জনাব মোঃ আবুল বাসার খান এবং জনাব মোঃ নাজিউল হক মনোয়নপত্র ক্রয় করেন।
আগামী০১/১২/২০১৮ ইং মনোনয়নপত্র জমা ও ০২/১২/২০১৮ ইং মনোনয়নপত্রবাছাই। ০৩/১২/২০১৮ইং মনোনয়নপত্র বাতিলের আপত্তি শুনানী ও নিষ্পত্তি। ০৪/১২/২০১৮ ইং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। ০৫/১২/২০১৮ ইং মনোনয়নপত্র প্রত্যাহার। ০৬/১২/২০১৮ ইংপ্রতীক বরাদ্দ। ০৮/১২/২০১৮ ইং তারিখ চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ। ১৭/১২/২০১৮ ইং তারিখ ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষনা করা হবে।